সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

বসতঘর পুড়ে প্রায় ৫ লাখ টাকার মালামাল ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে আগুনে বসতবাড়ির প্রায় ৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

শনিবার (২১ জানুয়ারি) ভোররাতে উপজেলার উজান তাহিরপুর গ্রামে মরহুম নুরুল হকের ছেলে মাহবুব এলাহীর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি পেশায় সিএনজিচালক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরুল হকের মৃত্যুর পর তার ১০ সদস্যের ছেলে-মেয়েরা ওই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমাচ্ছিলেন। শনিবার ভোর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে বাইরে থেকে মানুষের চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। সবাই উঠে দেখেন চারদিকে শুধু আগুন। এ সময় কোনো রকম নিজেদের জীবন নিয়ে বের হতে পারলেও আগুনে সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

ভুক্তভোগী মাহবুব এলাহী জানান, আগুন লাগার পর পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি। আগুনে আসবাবপত্র, নগদ টাকাসহ সব পুড়ে গেছে। এ মুহূর্তে থাকার মতো কোনো উপায় নেই। আমরা নিঃস্ব হয়ে গেলাম।স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। পরে সকালে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক বস্তা চাল ও আর্থিক সহায়তা প্রদান করেন।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সদর ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। পাশাপাশি তাদের আর্থিক সহযোগিতার জন্য তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হবে।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন জানান, মাহবুব এলাহীর বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বসতঘর পুড়ে প্রায় ৫ লাখ টাকার মালামাল ছাই

আপডেট সময় : ১১:২৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪