সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ডেস্ক :

সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের (বরখাস্তকৃত) মৃত্যু হয়েছে।গত বুধবার সকাল ৭টায় ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শফিউল হাসান সানী (২৯) সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে কারণবশত তাকে বরখাস্ত করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।

সিলেট তামাবিল হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারের যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় যাওয়ামাত্র বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করে।এদিকে দুর্ঘটনা ঘটানো মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪