ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বড় বিপদের আগাম সংকেত ‘মিনি-স্ট্রোক’ বুঝবেন যেসব লক্ষণে ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেট আসছেন শুক্রবার প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়াল বিসিএস ক্যাডারে পিছিয়ে সিলেট সিলেট ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেট জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, অতিষ্ঠ শিক্ষার্থী ও ব্যবসায়ী আলমপুর থেকে ইয়াবাসহ সীমা ও কামাল গ্রেফতার লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ,বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে

শিশুদের রক্ষায় জাতিসংঘে বাংলাদেশের চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের গাজায় শিশুদের নিরাপত্তা প্রদানে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি।আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান মঙ্গলবার জানান, কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সই করা ওই চিঠি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর পাঠানো হয়েছে।

সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী এ চিঠি পাঠানো হয়েছে। গাজায় শিশুদের নিরাপত্তা প্রদানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ মহাসচিবকে এ চিঠি দেওয়া হয়।চিঠিতে গাজায় সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি।

শিশুদের জীবন ও সামগ্রিক কল্যাণের জন্য, শিশুদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার অবসান, শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপের সূচনা, শিশুদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান এবং যথাযথ আন্তর্জাতিক ব্যবস্থা প্রয়োগসহ দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে চিঠিতে।সেখানে বলা হয়, বিশ্বের সব শিশুর আনন্দ ও সমৃদ্ধি নিশ্চিতকরণে যেহেতু আমাদের সমষ্টিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেহেতু বিশ্বের শিশুদের প্রতিপালন ও উন্নতি বিধানকল্পে জাতিসংঘের সব উদ্যোগে সমর্থন ও অবদান রাখতে সুপ্রিমকোর্টের চাইল্ড রাইটস কমিটি বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশুদের রক্ষায় জাতিসংঘে বাংলাদেশের চিঠি

আপডেট সময় : ১২:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪