সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব -প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে প্রথম জন্মভূমিতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। পরে শহীদ মিনার প্রাঙ্গণে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা।এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এরপর হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এ সময় শফিকুর রহমান বলেন, দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। উন্নয়ন মহাসড়কে চলছে। আমরা সিলেটবাসীও উন্নয়নের মহাসড়কে থাকতে চাই সবসময়। প্রতিমন্ত্রী আরও বলেন, দক্ষতা না থাকলে বিদেশে ভালো কাজ পাওয়া যায় না। কাজেই, কোন দেশ কী ধরনের জনশক্তি চাইছে, সেই বিষয়টি বিবেচনা করে, সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠানো হবে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সমৃদ্ধ-উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকার কথাও জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব -প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪