সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেটের ভোটকেন্দ্রে সরঞ্জামগুলো কেন্দ্রে পৌছানো হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে ব্যালটবাদে অন্যান্য সরঞ্জাম যাচ্ছে সিলেটের প্রত্যেকটি কেন্দ্রে।শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

এবার ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৩টি ও ভোট কক্ষ রয়েছে ছয় হাজার ছয়টি।সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। ব্যালটবাদে পিকআপে করে ভোটার বাক্সসহ যাবতীয় সরঞ্জামাদি যাচ্ছে।

এদিকে, শনিবার দিবাগত রাত ৩টায় নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইটিং অফিসারদের কাছে ব্যালট প্যাপার বিতরণ কার্যক্রম শুরু হবে। রোববার সকালে ভোটগ্রহণের আগেই কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট; এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার সিলেট জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন। ৩৫ জন প্রার্থী থাকলেও একজন নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং এক প্রার্থী অন্যজনকে সমর্থন দেওয়ায় শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৩ জন।নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের ভোটকেন্দ্রে সরঞ্জামগুলো কেন্দ্রে পৌছানো হচ্ছে

আপডেট সময় : ০২:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪