সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন।গত কয়েক দিন ধরে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন মতামত দিচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ফের নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। নয়া দিল্লি বলছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন নতুন মুখপাত্র রণধীর জয়সাওয়াল।

ভারতের মুখপাত্রের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা, প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। এ বিষয়ে ভারতের অবস্থান কী? জবাবে জয়সাওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা প্রতিনিয়ত বলে আসছি— বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে।

ভারত নির্বাচনে পর্যবেক্ষণে পাঠাবে কিনা— এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি জয়সাওয়াল।তবে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশের নির্বাচন কমিশনের আমন্ত্রণে ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে একটি বৃহস্পতিবার ঢাকায় এসেছে। প্রতিনিধিদলটি আগামী ৯ জানুয়ারি অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশিত হওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত

আপডেট সময় : ০৫:০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪