সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’বিএনপি নেতারা একের পর এক বহিস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের বিভিন্ন স্থানে দলীয় নির্দেশনা অমান্য করে ভোটের মাঠে কাজ করায় ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’ বিএনপি থেকে একের পর এক নেতাদের সাময়িক বহিষ্কার করা হচ্ছে। বিভাগে অন্ততঃ ১০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে এ অভিযোগে। পাশাপাশি তাদের ‘কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ এ মর্মে লিখিত জবাব দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।জেলা বিএনপিসূত্র সিলেটভিউ-কে জানিয়েছে- এখন পর্যন্ত সিলেট জেলায় ৪ জন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ বুধবার (৩ জানুয়ারি) একসঙ্গে দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি।

আগামী ৭ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন বর্জন করেছে বড় বিরোধী দল বিএনপি। শেখ হাসিনা সরকারের অধিনে নির্বাচন তারা মেনে নেয়নি, তাই এবারও দলটি নির্বাচনে আসেনি। পাশাপাশি- সিলেটসহ সারা দেশে সকল নেতাকর্মীকে ভোট বর্জনের নির্দেশ প্রদান করা হয়েছে। এ অবস্থায় যেসব নেতা ভিন্ন দলের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা। করা হচ্ছে সাময়িক বহিষ্কার। পাশাপাশি ‘কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ এ মর্মে লিখিত জবাব দিতে নির্দেশ প্রদান করা হচ্ছে।

গত ৪ দিনে সিলেট জেলা মহানগরে ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- জকিগঞ্জ উপজেলা বিএনপি’র (সদ্য বহিষ্কৃত) সিনিয়র সহ-সভাপতি তোফায়েল চৌধুরী, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি কছির আলী, দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়ন বিএনপির যুগ্মসম্পাদক আব্দুল খালিক ও মহানগরের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস।এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদাল হোসেনকেও একই ‘অপরাধে’ বুধবার বহিষ্কার করা হয়েছে।তাদের কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি আবার কেউ তৃণমূলক বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে বিএনপির অভিযোগ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সিলেটভিউ-কে বলেন- বর্তমান স্বৈরাশাসকের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি টানা আন্দোলন করে আসছে। আন্দোলনের কারণে লাখো নেতাকর্মী আজ কারাগারে। এই অবস্থায় কোনো নেতা যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কোনো প্রার্থীর পক্ষে কাজ করেন তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হচ্ছেও। জাতীয়তাবাদী আদর্শ লালন করলে এ প্রহসনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’বিএনপি নেতারা একের পর এক বহিস্কার

আপডেট সময় : ০৩:৫৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪