সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার সকালে তিনি বঙ্গভবন থেকে এই ভোট দেবেন।মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগামীকাল ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হবে।

ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন- নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে ‍উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচারণার নির্দেশনা দেয়া হয়। রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টাল ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৫:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪