সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে আহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি : অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। আহত পুলিশ সদস্যদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ সময় নেতাকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে।

সোমবার বিকালে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান।তিনি জানান,নেতাকর্মীদের হামলায় ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জিললুর রহমান বলেন,আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণভাবে রেলি বের করি।এ সময় পুলিশ আমাদের ওপর হামলা চালালে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

স্থানীয়রা জানান,সোমবার বেলা আড়াইটার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি বের করে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।সংঘর্ষের সময় পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।এ সময় পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে আহত ২০

আপডেট সময় : ১২:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪