সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

মালয়েশিয়ায়-২৫২ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক অভিবাসী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বৈধ ভ্রমণ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়।কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন গণমাধ্যেম জানিয়েছেন, এলাকায় বিদেশিদের আগমনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ ধরে নজরদারির পর শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ অভিযান।

অভিযানে মোট ১ হাজার বিদেশিকে চেক করে ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়ে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি (২৫২), নেপাল (১৬৩), মিয়ানমার (৭৫), ইন্দোনেশিয়া (৭২), ফিলিপাইন (৪) এবং ভারতের (১) নাগরিক রয়েছে।অভিযানের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এক থেকে ৫৫ বছর বয়সী আটক অবৈধ অভিবাসীদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) অনুসরণ করে তদন্ত করা হচ্ছে।’

তিনি বলেন,প্রাথমিক তদন্তে দেখা গেছে আটক অবৈধ অভিবাসীরা প্রতি ফ্ল্যাটে আট থেকে ১০ জন বাস করছিলেন।এমনকি অ্যাপার্টমেন্টের আশেপাশে শপিং সেন্টারসহ বিভিন্ন দোকান ও নির্মাণ সাইটে কাজ করতেন তারা।স্যামসুল বদরিন বলেন, ১৪ তলা অ্যাপার্টমেন্টটি পরিদর্শন করার জন্য ইমিগ্রেশনের ৮৫ জন কর্মকর্তা এবং সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানটি চ্যালেঞ্জের মুখে পড়েছিল।অভিযানের সময় বেশ কিছু অভিবাসী ভবন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা এবং দরজা খুলতে অস্বীকার করেছিল। এসময় ইমিগ্রেশন সদস্যদের জোর করে দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালয়েশিয়ায়-২৫২ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক অভিবাসী আটক

আপডেট সময় : ০৩:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩