সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান

বাংলাদেশ আফগানিস্তান নয়,দু-একটি দেশের হুমকি ধামকিতে লাভ নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

বাংলাদেশ আফগানিস্তান নয়;কাজেই  দু-একটি দেশের হুমকি ধামকিতে কোন লাভ হবেনা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট -১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড.এ কে আব্দুল মোমেন।

শুক্রবার  (২৯ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।নগরীর উপশহর এলাকায় সমর্থকদের নিয়ে সকালে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেন ড.মোমেন।এরপর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ করেন ও ভোট চান তিনি। 

ড. মোমেন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে।অন্যদিকে বিএনপি চোরাগুপ্তা হামলা চালিয়ে দেশের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।বিএনপির অসহযোগ আন্দোলনকে দু:খজনক’মন্তব্য করে মোমেন বলেন,তারা (বিএনপি) মনে করছে নির্বাচনে আসলে ভোট পাবেনা।কিন্তু বিএনপি ভুল পথে চলছে।আল্লাহ তাদের হেদায়েত দান করুক।

এরপর তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।বলেন,বাংলাদেশ ১৭০ মিলিয়ন মানুষের দেশ- বিশ্বের ৩৩ তম বৃহত্তম অর্থনীতির দেশ।আমরা এখন আত্মনির্ভশীল।সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক আছে। বাংলাদেশ আফগানিস্তান নয় কাজেই  দু-একটি দেশের হুমকি ধামকিতে কোন লাভ হবেনা।

প্রচারণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র,এডভোকেট আফসর আহমদ,২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ,মো.আবুর কামাল,জেলা মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাজেদা পারভীন,সৈয়দা রাবেয়া ইসলাম,সুলতানা বেগম,ওয়ার্ড সভাপতি জাভেদ আহমদ,  ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদ,তারেক আহমদ,সুযেব আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ আফগানিস্তান নয়,দু-একটি দেশের হুমকি ধামকিতে লাভ নেই

আপডেট সময় : ০১:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩