সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীগত চিন্তার স্থান নেই-বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীগত চিন্তার স্থান নেই।এখানে বাঙালি চেতনা বিকশিত হবে। আমরা বাঙালি বৌদ্ধ,খ্রিস্টান আমরা সবাই মিলে বাঙালি।সিলেটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে রিকাবীবাজারে জেলা স্টেডিয়ামের সম্মুখপ্রান্তে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর আঞ্চলিক সংগীত অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি একথা বলেন।

পৃথিবীতে খুব কম দেশ আছে যারা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, যুদ্ধ করে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এবং বীর মুক্তিযোদ্ধাগণ জীবন বাজি রেখেছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে । যদি সকল ধর্মের বাণী দেখি সেখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন কিংবা বিভিন্ন গোত্রকে সৃষ্টি করেছেন যাতে একে অপরকে জানতে পারে ।

প্রথমে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো.সাইফুল ইসলাম,হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ,সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান,সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী প্রমুখ।প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী,এনডিসি আরো বলেন,শাহ আব্দুল করিমের গানের মর্ম বাণীই হচ্ছে বাঙালি সংস্কৃতি।আমাদের পরবর্তী প্রজন্মকে এভাবে গড়ে তুলতে হবে যাতে তাদের সাম্প্রদায়িকতার বিষ লেখাপড়া,চিন্তা,চেতনায় কোনভাবে স্পর্শ করতে না পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীগত চিন্তার স্থান নেই-বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৪:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩