ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান এনআইডি’র তথ্য সংশোধন,আবেদন ফি পাঁচ হাজার টাকা আরোপের প্রস্তাব ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন চাঁদাবাজির কারণে একদল ঘৃণা কুঁড়িয়েছে, আরেকদল সর্ব শক্তি নিয়ে নেমেছে – ড. শফিকুর রহমান মৌলভীবাজারসহ সীমান্তে ৩০ বাংলাদেশিকে হত্যা ভারতের সিলেটে আন্তর্জাতিক দূ র্নী তি বিরোধী দিবসের কর্মসূচি সফল আহবান সিলেটে ভাইরাসে আক্রান্ত ৪৯৭ জন সিলেটে ইসলামী ৮ দলের সমাবেশ বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে ? আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল সিলেট ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ

শাস্তি পেল পাকিস্তান, কপাল খুলল ভারতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান।এর সঙ্গে নতুন এক দুঃসংবাদও এবার হজম করতে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রায় অধরা হয়ে ওঠা জয়ের সন্ধানেই পার্থে খেলতে নেমেছিল শান মাসুদের দল।কিন্তু তাদের হারতে হয়েছে ৩৬০ রানের বড় ব্যবধানে।এর পরেই এবার পাকিস্তানকে শাস্তি পেতে হচ্ছে স্লো ওভার রেটের কারণে।পার্থ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং করতে না পারায় ভুগতে হচ্ছে পাকিস্তানকে। দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।পাশাপাশি মোহাম্মদ হাফিজ শিষ্যদের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকেও ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। 

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগেল শ্রীনাথ পাকিস্তানের ওপর এ শাস্তির রায় দিয়েছেন। আর তাতে কপাল খুলেছে ভারতের।রাহুল দ্রাবিড় শিষ্যদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে শান মাসুদ।তবে এমন শাস্তির পর বেশ বিপাকেই পড়তে হচ্ছে পাকিস্তানকে।এমনিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে পিছিয়ে পড়েছে দলটি।এই শাস্তির পর ৬৬.৬৭ থেকে শাস্তি ৬১.১১ এ নেমে এসেছে।আর তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের শীর্ষস্থান আরও কিছুটা মজবুত হয়েছে।এর আগে অস্ট্রেলিয়ার জয়ের পর পরই পাকিস্তানকে টপকে শীর্ষে উঠে গিয়েছিল ম্যান ইন ব্লু-রা। 

আগামী সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত।সেখানে জয় পেলে পাকিস্তানকে ছাড়িয়ে আরও অনেকটা এগিয়ে যাবে রোহিত শর্মার দল। পাকিস্তানের সামনেও আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও দুই টেস্ট।কিন্তু পাকিস্তানের বর্তমান এই দলটির জন্য অজিদের বিপক্ষে জয় পাওয়া কিছুটা কঠিনই বটে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এবং সিডনিতে ওয়ার্নারের বিদায়ী টেস্টে জয় না পেলে পাকিস্তান আরও অনেকটা পিছিয়ে যেতে পারে জয়ের শতকরা হিসেবে।তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের জন্য সুবিধাই বাড়বে অনেক বেশি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে এক ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কেটে নেওয়া হয়। অন্যদিকে আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য দলের সব সদস্যের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।পার্থে সফরকারী দল নির্ধারিত সময়ে দুই ওভার কম করেছিল বলে জানান ম্যাচের দায়িত্বে থাকা চার আম্পায়ার। স্বাভাবিকভাবেই তাই ম্যাচ ফির ১০ শতাংশ কর্তনের পাশাপাশি কেটে নেওয়া হয়েছে ২ পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাস্তি পেল পাকিস্তান, কপাল খুলল ভারতের

আপডেট সময় : ০৬:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩