সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
হজরত হজরত শাহজালাল (রহ.)-এর মাজার-এর আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এমপিকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিলেট সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে প্রথম সদস্য এবং সিলেটের জেলা প্রশাসককে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া দরগাহ মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি এবং মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যসচিব মাজারের ব্যাংক হিসাব পরিচালনার দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে কমিটি মাজার ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক ও সমন্বিত কাঠামোর সুপারিশ প্রণয়ন করবে।

কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সদস্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ডিআইজি জিল্লুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, হজরত শাহজালাল (রহ.) মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা।

বাণিজ্যমন্ত্রী বলেন, “হজরত শাহজালাল (রহ.)-এর মাজার সিলেটের অন্যতম পরিচয় এবং এটি সিলেটবাসীসহ দেশের মানুষের আবেগ ও আস্থার কেন্দ্র। এ কারণে মাজারসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে মানুষের গভীর আগ্রহ ও নজর থাকে। মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে আলোচনায় উপস্থিত সবাই স্বচ্ছতার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

তিনি আরও বলেন, এই কমিটির প্রধান লক্ষ্য হলো পুরো ব্যবস্থাপনার মধ্যে পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা। আগামী এক মাসের মধ্যে আমরা একটি যৌক্তিক পদ্ধতি নির্ধারণ করব এবং তা দেশের মানুষের সামনে উপস্থাপন করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন

আপডেট সময় : ০৫:৩৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬