সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে এক বাংলাদেশি খুন হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে দেশটির জোহর প্রদেশে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘুমে ব্যাঘাত ঘটানোয় মোহাম্মদ সবুজ নামে এক বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি।

ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন নোহ বলেন,নিহত মোহাম্মদ সবুজ (২৮) একটি সুপার মার্কেটে কাজ করতেন।তার মাথায় ও ঘাড়ে ক্ষত চিহ্ন রয়েছে।ঘটনার পর ২৫ থেকে ৩০ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।তিনি জানান,মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ একজন বাংলাদেশি নাগরিকের কলে একজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পায়।

এদিকে সন্দেহভাজনদের একজন, যিনি নিহতের সঙ্গে একই কক্ষে থাকতেন,তিনি স্বীকার করেছেন যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছেন।ওই চাপাতিটি তার কক্ষে পাওয়া গেছে।ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত বলেছেন ঘুমন্ত অবস্থায় তাকে বিরক্ত করায় তিনি রেগে গিয়েছিলেন।পুলিশ জানিয়েছে, অন্য কক্ষে বসবাসকারী সন্দেহভাজনরা সকাল ৮টায় কাজ করতে যাওয়ার সময় জানতে পারে ভিকটিম মারা গেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য এনচে’ বেসার হাজ্জাহ খালসোম হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।জানতে চাইলে বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন,এ বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য এখনো দূতাবাস পায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালয়েশিয়ায় বাংলাদেশি খুন

আপডেট সময় : ১০:১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩