সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

গাজায় স্কুলে ইসরাইলি হামলায় নিহত অন্তত ৫০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্কুলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।উত্তর গাজার পৃথক দুটি স্কুলে চালানো হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।সাম্প্রতিক যুদ্ধে উদ্বাস্তু হওয়া লোকজন স্কুল দুটিতে আশ্রয় নিয়েছিলেন।ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে সোমবার রাতে এ খবর দিয়েছে রয়টার্স।ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, সোমবার গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়ার জন্য ওই স্কুল দুটি ব্যবহৃত হচ্ছিল।

তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অবশ্য হামলা ও প্রাণহানির এই খবরটি তাৎক্ষণিকভাবে তাদের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।অপরদিকে ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন,তারা হামলার খবর খতিয়ে দেখছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর।

এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।এর আগে সোমবার গাজার দক্ষিণের প্রধান শহর খান ইউনিসের কিছু অংশ ছেড়ে যেতে ফিলিস্তিনিদের নির্দেশ দেয় ইসরাইল। তবে বাসিন্দারা বলেছেন,তাদের যে এলাকায় যেতে বলা হয়েছে সেগুলোও হামলার কবলে পড়েছে।গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল।ইসরাইলি এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও।এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও গাজার স্কুলে আবারও ইসরাইলি হামলার ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় স্কুলে ইসরাইলি হামলায় নিহত অন্তত ৫০

আপডেট সময় : ০৫:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩