সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার সিলেটের পীরমহল্লা থেকে অস্ত্রসহ আটক ১ সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩

ভোটারদের নির্বাচনমুখি করতে কাউন্সিলদের বিকল্প নেই: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সিলেট-১ আসন একটি মর্যাদাপূর্ণ আসন। তাই এ আসনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সিলেট মহানগরের ভোটারের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলাররা একজন গুরুত্বপূর্ন ব্যক্তি। তাদের সুখে দুখে আপনারা সবসময় পাশে থাকে। সেইসাথে সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকান্ড কাউন্সিলদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই ভোটারদের নির্বাচনমুখি করতে কাউন্সিলদের বিকল্প নেই।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট সিটি করপোরেশেনের মেয়র ও কাউন্সিলারবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের চৌধুরীর সভাপতিত্বে সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার সিসিকের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে। বিগত ১০ বছর সিসিক মেয়র পদ আওয়ামী লীগের না হলেও উন্নয়ন বরাদ্দ  বিন্দুমাত্র কম দেয়নি সরকার। কারণ জননেত্রী শেখ হাসিনার কাছে দেশ-জনগণই মুখ্য, অন্য কিছু নয়।উপস্থিত কাউন্সিলররা বলেন, ড. এ কে আব্দুল মোমেন  শুধু আমাদের এমপি নন তিনি দেশের একজন সফল পররাষ্ট্রমন্ত্রী। বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তিনি। তাই সিলেট-১ আসন এবারের নির্বাচনে বিদেশী সংস্থা, পর্যবেক্ষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তাই সর্বোচ্চ ভোটারের উপস্থিতির মাধ্যমে এ আসনে নৌকার বিজয়মালা  ছিনিয়ে আনা আমাদের নৈতিক গুরুদায়িত্ব।পররাষ্ট্রমন্ত্রী উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা চান।

সভায় কাউন্সিলরবৃন্দরা নির্বাচনে বিজয় সুনিশ্চিতের জন্য তৃণমূল পর্যায়ে প্রচারণা ও ভোটারদেরকে নির্বাচনমুখী করার বিভিন্ন দাবী, পরিকল্পনা, সুপারিশ করেন। নির্বাচনে সকল ধরনের সহযোগিতা প্রদানের কথা দেন উপস্থিত কাউন্সিলররা।পররাষ্ট্রমন্ত্রী তাদের কথাগুলো মনোযোগ সহকারের শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশাবাদ  ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর  মখলিছুর রহমান কামরান,৮ নং ওয়ার্ড কাউন্সিলর  জগদীশ চন্দ্র দাশ,২০ নং ওয়ার্ড কাউন্সিলর  আজাদুর রহমান আজাদ,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর  মো. তৌফিক বক্স,১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর  এস এম শওকত আমীন তৌহিদ,৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম,১৫ নং ওয়ার্ড কাউন্সিলর  মো. ছয়ফুল আহমদ বাকের,১১ নং ওয়ার্ড কাউন্সিলর  আব্দুর রকিব বাবলু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর  মোস্তাক আহমদ,৪ নং ওয়ার্ড কাউন্সিলর  শেখ তোফায়েল আহমদ সেপুল,৩১ নং ওয়ার্ড কাউন্সিলর  নজমুল হোসেন, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমেদ,সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা সুলতানা,নার্গিস সুলতানা,মোছা.হাজেরা বেগম,বাবলী আক্তার,ফাতেমা বেগম,নারগিস সুলতানা রুমি,রেবেকা বেগম,শাহানা বেগম শানু, রুহেনা খানম মুক্তা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটারদের নির্বাচনমুখি করতে কাউন্সিলদের বিকল্প নেই: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩