সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট উত্তাপের পর শান্ত,৮ নেতাকর্মী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

সকালে ঢিলেঢালা হরতাল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করে।বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপি-জামায়াতের।এসময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।হরতালে পিকেটিংকালে জামায়াত-বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।ধাওয়া পাল্টা ধাওয়া,ককটেল বিস্ফোরণ,রিকশায় আগুন,সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর, পুলিশের দিকে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল ও তাদের দিকে পুলিশ রাবার বুলেট,টিয়ার সেল নিক্ষেপ দিনভর নানা ঘটনার পর অবশেষে শান্ত হয়েছে সিলেট।স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।সড়কে বড়ছে গণপরিবহনে সংখ্যা।

হরতালের সমর্থনে সকাল ৮টার পর থেকে বিভিন্ন স্থানে অতর্কিত পিকেটিং করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সঙ্গে আছে জামায়াতও। তারা ভাঙচুর করছেন যানবাহন।পুলিশের দিকে ছুঁড়ছেন ইট-পাটকেল।তবে পুলিশও তাদের ঠেকাতে কঠোরভাবে রয়েছে মাঠে। যে স্থানেই বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন সেখানেই উপস্থিত হয়ে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে তাদের।জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় হরতালবিরোধী মিছিল করছে ছাত্রলীগ।এর আগে বেলা ১১টার দিকে বন্দরবাজারে শান্তিসমাবেশ করেছে আওয়ামী লীগ। থমথমে এই পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে পুলিশ ও র‍্যাব।
 
সিলেটে মহানগর বিএনপি নেতা জালালী পংকীসহ ৮ নেতাকর্মী মিছিল থেকে আটক করেছে পুলিশ।পিকেটিংয়ের কারণে সিলেট-ঢাকা মহাসড়ক যানশূন্য হয়ে পড়েছে।নিরাপত্তার অজুহাতে পরিবহন শ্রমিকরাও সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।আঞ্চলিক সড়কগুলোতেও চলছে না গণপরিহন।এতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে।অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট উত্তাপের পর শান্ত,৮ নেতাকর্মী আটক

আপডেট সময় : ১২:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩