সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসকসুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময় মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪৮১ বোতল মদসহ গ্রেফতার ২ বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক

ইসরাইল ‘চূড়ান্ত সীমা’ অতিক্রম করেছে:ইরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক: অনলাইন সংস্করণ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল চূড়ান্ত সীমা’ অতিক্রম করেছে এবং যা প্রত্যেককে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।

রাইসি লিখেছেন,ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধযজ্ঞ চূড়ান্ত সীমা অতিক্রম করেছে যা সবাইকে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে।ওয়াশিংটন আমাদের কোনো কিছু না করার আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরাইলে তারা ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে।যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের কাছে সতর্কবার্তা পাঠালেও যুদ্ধক্ষেত্রে তাদের কাছ থেকে পরিষ্কার জবাব পেয়েছে। সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনীর ওপর ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে এই মন্তব্য করেছেন তিনি।

মধ্যপ্রাচ্যজুড়ে ইরান সমর্থিত সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীকে প্রতিরোধ অক্ষ’ হিসেবে মনে করে ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস এবং লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও এই প্রতিরোধ অক্ষের অংশ।গত ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রায় প্রত্যেক দিনই ইসরাইলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইল ‘চূড়ান্ত সীমা’ অতিক্রম করেছে:ইরান

আপডেট সময় : ০১:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩