সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর

গাজায় আবারও অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন জাতিসংঘ মহাসচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

দ্য গার্ডিয়ান: িঅনলাইন সংস্করণ

গাজায় আবারও অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’।এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে আন্তোনিও গুতেরেস এসব কথা বলেন।দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ‘চরম দুর্ভোগে’পড়েছে গাজাবাসী উল্লেখ করে গুতেরেস বলেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন,ফিলিস্তিনিদের চরম দুর্ভোগ দূর করতে, মানবিক সহায়তা সহজে ও নিরাপদে বিতরণ করতে এবং হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।’৭ অক্টোবর হামাসের হামলা ‘শূন্য থেকে হয়নি’ মন্তব্য করে গুতেরেস বলেন, ‘ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারত্বের শিকার হয়েছেন। তাঁরা তাঁদের ভূখণ্ড বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন।তাঁদের অর্থনীতি থমকে গেছে।এই মানুষেরা বাস্তুচ্যুত হয়েছেন এবং তাঁদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাঁদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করা হয়েছে।সেই সঙ্গে আন্তোনিও গুতেরেসের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় আবারও অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ০৩:৫৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩