সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

২৪ ঘণ্টায় গাজার শত শত লক্ষ্যবস্তুতে হামলা- ইসরায়েলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

বিবিসি

গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকার শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।ইসরায়েলি সামরিক বাহিনী আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য,উল্লিখিত সময়কালে তারা গাজায় হামাসের অবকাঠামো’নিশানা করে এ হামলা চালিয়েছে।হামলায় হামাসের শত শত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।সংঘাতের হালনাগাদ তথ্য জানিয়ে আজ সকালে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেয় ইসরায়েল সামরিক বাহিনী। এতে বলা হয়,ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষ্য, গত ২৪ ঘণ্টার হামলায় তারা গাজায় থাকা হামাসের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থান ধ্বংস করে দিয়েছে।এ ছাড়া গাজায় হামাসের সুড়ঙ্গ কূপ,গোয়েন্দা অবকাঠামো, আভিযানিক সদর দপ্তরসহ অন্যান্য স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল।ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা গাজায় ১০ জনের বেশি সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। তাঁদের মধ্যে রাফাত আবু হিলাল নামের একজন রয়েছেন। তিনি গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখার প্রধান ছিলেন। এটি গাজার তৃতীয় বৃহত্তম সশস্ত্র সংগঠন।

চলমান সংঘাতের মধ্যে গত মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আল-আরবি হাসপাতালে হামলা হয়। এতে ৪৭১ জন নিহত ও ৩১৪ জন আহত হন বলে গতকাল বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।হাসপাতালে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে গাজাভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েল। তারা উল্টো প্রথমে হামাস ও পরে ফিলিস্তিন ইসলামিক জিহাদের (পিআইজে) ওপর দোষ চাপায়।

৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। এ সময় তাঁরা বিদেশি নাগরিকসহ অনেক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যান। জবাবে ওই দিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে তারা অবরুদ্ধ গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে।ইসরায়েলি কর্মকর্তাদের তথ্যমতে, হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৪ ঘণ্টায় গাজার শত শত লক্ষ্যবস্তুতে হামলা- ইসরায়েলের

আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩