সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা ইসরায়েলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

অনলাইন সংস্করন:

লেবাননে ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল সোমবার রাতভর এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।এরপরই উত্তপ্ত হয়ে যায় ইসরায়েল-লেবানন সীমান্ত।

হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত লেবাননে অন্তত ১০ জন নিহত হয়েছে। তাঁদের মধ্যে রয়টার্সের এক সাংবাদিকসহ দুই বেসামরিক নাগরিক রয়েছেন। হিজবুল্লাহ-ইসরায়েল সংঘর্ষে ইসরায়েলের অন্তত দুজন নিহত হয়েছেন।গতকাল রাতভর চালানো হামলার জেরে হামাসের মিত্র হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।

সীমান্ত সংঘর্ষের পর উত্তরাঞ্চলের ২৮টি স্থান থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে ইসরায়েল।এদিকে ১০ দিন পেরিয়ে গেলেও শান্তি ফেরেনি ফিলিস্তিনের গাজা উপত্যকায়। একের পর এক ইসরায়েলি হামলায় কেঁপে উঠছে ফিলিস্তিনি ভূখণ্ড। এ পর্যন্ত দুই পক্ষের চার হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা ইসরায়েলের

আপডেট সময় : ১২:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩