সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

আগামী ৮ থেকে ৯ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

তিন ধাপে আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবারও আবেদনের সুযোগ দিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এটিকে সর্বশেষ  ধাপ বলে উল্লেখ করেছে কমিটি।এ ধাপে আগামী ৮ থেকে ৯ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সিদ্ধান্ত অনুযায়ী,১০ অক্টোবর যাচাই-বাছাই এবং ১১ অক্টোবর রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। ১২-১৩ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে। আগামী ১৫ অক্টোবর নির্বাচিতদের ভর্তি হতে হবে।

এতে বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকসহ সবাইকে ঘোষিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ করা হলো।এতে আরও বলা হয়, আবেদন পদ্ধতি নির্ধারিত ওয়েবসাইটে দেওয়া থাকবে।শিক্ষার্থীদের বিদ্যমান শূন্য আসন দেখে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

যারা আবেদন করতে পারবে

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি অথবা আবেদন করেও কলেজ পায়নি তারা আবেদন করতে পারবে।অন্যদিকে, চূড়ান্ত মনোনয়ন পেলেও বিশেষ কারণে ৫ অক্টোবরের মধ্যে কলেজে বর্তি হতে বা নিশ্চায়ন করতে পারেনি তারাও আবেদন করতে পারবে। এছাড়া, ভর্তি নীতিমালা ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয় ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী। তাদের ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়। অন্যদিকে, তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পায়নি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছে।এদিকে, একাদশ শ্রেণিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রথম ধাপে ভর্তি শেষ হয়।তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর ক্লাস শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী ৮ থেকে ৯ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

আপডেট সময় : ০৩:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩