সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

নেদারল্যান্ডসের সঙ্গে ২৮৬ রানে অলআউট পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নেদারল্যান্ডস। ক্রিকেটের এই বৈশ্বিক আসরের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডস।আইসিসির এই সহযোগী সদস্য দলটি বাছাই পর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। বাছাই পর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডস আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়।শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস।

আগে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। চতুর্থ উইকেটে তারা ১১৪ বলে ১২০ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান।এরপর ফের ৩০ রানে পাকিস্তান হারায় ৩ উইকেট। ৪৩.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫২ রান। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। তাদের ৭০ বলের ৬৪ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়না।

কিন্তু শেষ দিকে ৩৪ রানের ব্যবধানে ৪ উইকেট পড়ে গেলে, পাকিস্তান ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়। দলের হয়ে ৫২ বলে ৯টি চার আর এক ছক্কায় ৬৮ রান করেন সৌদ শাকিল। ৭৫ বলে ৮ বাউন্ডারিতে ৬৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৪৩ বলে চার বাউন্ডারিতে ৩৯ রান করেন মোহাম্মদ নওয়াজ। ৩৪ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করেন সহ-অধিনায়ক শাদাব খান।নেদারল্যান্ডসের হয়ে ৯ ওভারে ৬২ রানে ৪ উইকেট নেন বেস ডি লিড। ২ উইকেট নেন কলিন একারম্যান। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেদারল্যান্ডসের সঙ্গে ২৮৬ রানে অলআউট পাকিস্তান

আপডেট সময় : ০২:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩