শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ এবং সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে এগুলোর সামঞ্জস্য বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংশ্লিষ্ট উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্তমানে ৪টি প্রকল্প চলমান রয়েছে। অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬টি প্রকল্প চলমান এবং ৭টি অননুমোদিত প্রকল্প ‘সবুজ পাতা’ ভুক্ত হিসেবে রয়েছে।
সভায় প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা ও কার্যকারিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। বিক্ষিপ্তভাবে প্রকল্প গ্রহণ না করে, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণপূর্বক সমজাতীয় প্রকল্পগুলোকে ‘ক্লাস্টার’ (Cluster) আকারে গ্রহণ করার উপর গুরুত্বারোপ করা হয়।






















