সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

নরসিংদী থেকে সিলেট আসার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৭জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাক দ্রুতগতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটির সাতজন নিহত ও চারজন গুরুতর আহত হন।এসবি নিটিং লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মীর শেহাব উদ্দিন জাকির গণমাধ্যমকে বলেন,আমাদের কারখানার চালকসহ ১১ জন স্টাফ ভ্রমণের জন্য সিলেট যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।

এতে সাতজনের মৃত্যু হয়। আহত চারজনকে ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ারের মীর কুমুল্লী এলাকার মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক সবুজ (৩০),ঝালকাঠির রাজাপুরের পারগোপারপুর এলাকার আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমিন (২৯), গাজীপুরের কালিয়াকৈরের লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমিন খান (২৭), মাদারীপুরের কালকিনির উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আবদুল আওয়াল (৩৭), বরিশালের মুলাদীর মুলাদী গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান শিকদার ওরফে আরিয়ান (২৪), জামালপুর সরিষাবাড়ির ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহমেদ (৩৬) এবং গাজীপুরের শারাব এলাকার নুরুল মোল্লার ছেলে বাবুল হোসেন (৩৭)। তাদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।এছাড়া সাকিব আহমেদ (২৮), পারভেজ (২৯), দোয়েল (২২) ও মিথুন (৩৫) নামে ওই কারখানার চারজন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ কবির হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস ও পাথরবোঝাই ট্রাক জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ট্রাকটির চালকও আটক আছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।নরসিংদী সদর থানার ওসি হারুন অর রশিদ জানান, সদর হাসপাতাল মর্গে রাখা সাতজনের মরদেহ শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। পরিবারের আবেদনের ভিত্তিতে নিয়মানুযায়ী মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদী থেকে সিলেট আসার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৭জন নিহত

আপডেট সময় : ০৫:১৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩