সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

শান্তিগঞ্জের সদরপুরে দৃষ্টিনন্দন ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পরিকল্পনামন্ত্রী মান্নান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,এই ব্রীজ এই সড়ক আমাদের জীবনের এবং পরবর্তী প্রজন্মের ছেলেমেয়ের পথ সুগম করবে। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই সুনামগঞ্জ জেলা স্কুল কলেজ,বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করে দিয়েছেন যা স্বাধীনতা পরবর্তী কোন সরকারের আমলেই সম্ভব হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে রংপুর থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলার ছেলেমেয়েরা এসে লেখাপড়া করবে। তিনি এই জেলায় যারা অভিভাবক আছেন তাদের দৃষ্টি আকর্যন করে আরো বলেন আপনাদের নিজের ছেলেমেয়েদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠান লেখাপড়ার দিকে নজর দিয়ে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান।

তিনি শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ৫০ কিলোমিটারের রাস্তার মাঝখানে দৃষ্টিনন্দন ‘সদরপুর’ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপণ পরবর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এসব কথা বলেন।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট জোন) মো: ফজলে রাব্বী।

এ সময় উপস্থিত ছিলেন তত্তাবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল সিলেট) উৎপল সামন্ত, পুলিশ সুপার মো: এহসান শাহ, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং, পরিকল্পনামন্ত্রীর পুত্র শাদাত মান্নান অভি,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তিগঞ্জের সদরপুরে দৃষ্টিনন্দন ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পরিকল্পনামন্ত্রী মান্নান

আপডেট সময় : ০১:২৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩