সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট সিটি দু’মেয়র প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।গতকাল মঙ্গলবার সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিতে এ তথ্য জানানো হয়।তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না,সে ব্যাপারে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পৃথক দুটি চিঠিতে ওই দুই মেয়র প্রার্থীকে বলা হয়,গতকাল মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘আচরণবিধি লঙ্ঘন চলছেই,বন্ধে নেই পদক্ষেপ’ শিরোনামে প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, আপনি নির্বাচনী প্রতীক বরাদ্দের আগেই প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করছেন।প্রার্থীদের এমন কর্মকান্ডের জন্য আচরণ বিধিমালার বিধি ৩২ অনুযায়ী প্রকাশিত সংবাদের বিষয়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না,তা লিখিতভাবে প্রার্থীদের কাছ থেকে জানতে চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা।রিটার্নিং কর্মকর্তা পত্রে তাদের বলেছেন,আগামী তিন কার্যদিবসের মধ্যে আপনি স্বয়ং অথবা আপনার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের জন্য অনুরোধ করা হলো।

সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ৫ উল্লেখ করে পত্রে আরও জানানো হয়, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল,অন্য কোনো ব্যক্তি,সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।নির্বাচনী আচরণবিধি ভেঙে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) গত সোমবার নগরীর বিভিন্ন এলাকায় প্রতীক সংবলিত প্রচারপত্র বিতরণ করে গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সিটি দু’মেয়র প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ

আপডেট সময় : ০২:৩৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩