সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেটে ছাত্রলীগ নেতা কুটুর মেয়র পদে মনোনয়ন সংগ্রহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক, অনলাইন সংস্করণ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ কুটু। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ আবদুল হানিফ কুটুর পর বুধবার দুপুর পর্যন্ত অন্য কেউ মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

জানা যায়, কুটু ১৯৮৬-৮৭ সালে ছাত্রলীগের ব্যানারে এমসি ইন্টারমিডিয়েট কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস নির্বাচিত হন। পরে ১৯৯১-৯২ সালে একই ছাত্র সংগঠনের ব্যানারে নির্বাচন করে তিনি সিলেট সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। আবদুল হানিফ ছাত্রলীগের সিলেট জেলার সাবেক আহ্বায়ক কমিটির সদস্যের পাশাপাশি যুবলীগ সিলেট জেলা কমিটির সাবেক সদস্য ছিলেন।টিলাগড় ক্লাবের সাবেক সভাপতি আবদুল হানিফ বর্তমানে টিলাগড় বাজার কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী যুব মহিলা লীগ নেত্রী নাজনীন আকতার কণা সিলেট সিটির সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।

মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে আবদুল হানিফ বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলাম না; কিন্তু যে পদ্ধতিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সিলেট সিটিতে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে, সেটা গ্রহণযোগ্য নয়। দলের অন্য মনোনয়নপ্রত্যাশী কিংবা নেতাদের সঙ্গে কোনো ধরনের আলাপ না করেই প্রবাসী একজন ব্যক্তিকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে দলের অনেকেই ক্ষুব্ধ হন। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোট হবে।প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে, বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ছাত্রলীগ নেতা কুটুর মেয়র পদে মনোনয়ন সংগ্রহ

আপডেট সময় : ০৪:২৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩