সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ঢাকায় ভিসা দুর্নীতি মালয়েশিয়ান হাইকমিশনের ২ কর্মকর্তা রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে

অনলাইন সংস্করণ,

বাংলাদেশি পর্যটক ও শ্রমিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ঘুস নেওয়ার সন্দেহে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের দুই এনফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তাকে।দেশটির ফ্রি মালয়েশিয়া টুডেসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, আটকদের একজন পুরুষ, অন্যজন নারী।তিন দিনের জিজ্ঞাসাদের পর বৃহস্পতিবার তাদের বাংলাদেশ ত্যাগের নির্দেশ দিয়েছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। তবে তাদের মুক্তি দেওয়া হয়েছে কিনা তা এখনো অনিশ্চিত।

সূত্র বলছে, এমএসিসি এ দুই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন খুঁজে পেয়েছে।তাদের ২০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ৩ দশমিক ১ মিলিয়ন ডলার মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে এমএসিসি। এ সম্পদের মধ্যে আটটি জমি রয়েছে।এমএসিসি প্রধান কমিশনার আজম বাকি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, এমএসিসি আইনের ধারা এবং অ্যান্টি-মানি লন্ডারিং, অ্যান্টি-টেরোরিজম ফাইন্যান্সিংয়ের ধারায় তদন্ত করা হচ্ছে।

আজম বলেন,এরপর আরও বেশ কয়েকজন যে গ্রেফতার হবেন না তা আমি উড়িয়ে দিচ্ছি না।তদন্তে সাহায্য করার জন্য সিতি লিয়ানা সাকিজান নামে এক নারীকে খোঁজা হচ্ছে।যাদের কাছে ওই নারীর তথ্য রয়েছে তাদের তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।এর আগে বিদেশি কর্মী নিয়োগের ঘটনায় মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমারকে এমএসিসি দুবার জিজ্ঞাসাবাদ করে। এমএসিসি তদন্তের জন্য গত সপ্তাহে শিবকুমারের দুই সিনিয়র অফিসার এবং একজন ব্যবসায়ীকে আটক করেছিল। সোমবার তিনজনকে রিমান্ড থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ভিসা দুর্নীতি মালয়েশিয়ান হাইকমিশনের ২ কর্মকর্তা রিমান্ডে

আপডেট সময় : ০৫:০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩