সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

ইউক্রেন সীমান্তে রাশিয়ার শহরে বড় বিস্ফোরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক ,

ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ রাশিয়ার শহর বেলগোরোডে একটি বড় বিস্ফোরণ ঘটেছে।একটি রুশ যুদ্ধবিমান ভুলবশত গুলি ছুড়েছে।এতে সেখানে একটি বিস্ফোরণ ঘটেছে এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে,স্থানীয় কর্তৃপক্ষ শহরটিতে একটি বড় বিস্ফোরণের খবর দিয়েছে, শহরটি ইউক্রেনের সীমান্তের ওপারে অবস্থিত।আঞ্চলিক গভর্নর এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তাস বলেছে, ‘একটি সুখোই এসইউ-৩৪ যুদ্ধবিমান বেলগোরোড শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাক্রমে বিমানের গোলাবারুদ নিঃসরণ হয়েছে।তবে এ ঘটনায় কি ধরনের অস্ত্র জড়িত ছিল তা উল্লেখ করা হয়নি। সুসইউ-৩৪ একটি সুপারসনিক বোমারু যুদ্ধবিমান।রুশ মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় ওই এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ছাড়াও ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাস জানিয়েছে।

এ দিকে বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জরুরি অবস্থা ঘোষণা করে টেলিগ্রামে বলেছেন, ওই এলাকার একটি প্রধান রাস্তায় একটি ৬৫ ফুট গর্ত তৈরি হয়েছে। এ ছাড়া চারটি গাড়ি ও চারটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।ঘটনাস্থলের ভিডিও ফুটেজে রাস্তায় কংক্রিটের স্তূপ, বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত গাড়ি এবং ভাঙা জানালাসহ একটি ভবন দেখা গেছে। একটি ফুটেজ দেখে মনে হয়েছে, দোকানের ছাদে উল্টো গাড়ি পড়ে রয়েছে।

প্রসঙ্গত,বেলগোরোড অঞ্চলটি দক্ষিণ রাশিয়ার কয়েকটি অংশের মধ্যে একটি।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে।এরপর থেকে শহরটিতে জ্বালানী এবং গোলাবারুদের দোকানের মতো স্থাপনাগুলো বিস্ফোরণে কেঁপে উঠেছে।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউক্রেন সীমান্তে রাশিয়ার শহরে বড় বিস্ফোরণ

আপডেট সময় : ০৫:০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩