সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

তীব্র দাবদাহের পর আসছে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

বাসস,অনলাইন সংস্করণ,

টানা ১৬ দিনের দাবদাহের পর বুধবার থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ২৩ এপ্রিল থেকে সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ হাওড় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, আগামীকাল (১৮ এপ্রিল) থেকে সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।১৯ এপ্রিল থেকে ঢাকার তাপমাত্রা কমতে শুরু করবে।১৯-২০ এপ্রিলের দিকে দেশের সিলেট,সুনামগঞ্জ, ময়মনসিংহ,নেত্রকোনা অঞ্চলে বৃষ্টি হতে পারে।তবে ২৩ এপ্রিল থেকে সিলেট সুনামগঞ্জসহ হাওড় এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন,২৩ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলের কোনো কোনো এলাকার ওপর দিয়ে বৃষ্টি, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশে চরমভাবাপন্ন আবহাওয়া বিরাজ করছে। তাই দীর্ঘ তাপদাহের পর আবার ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে।ঢাকা শহরের তাপমাত্রা বৃদ্ধির জন্য অতিরিক্ত যানবাহন, ঘরে ঘরে এয়ারকন্ডিশনিংয়ের তাপ এবং নির্মাণকাজের ফলে সৃষ্ট তাপ অন্যতম প্রধান কারণ বলে তিনি মনে করেন।তিনি বলেন, এ কারণে হয়তো ঢাকার পাশের মানিকগঞ্জে জেলাতেই তাপমাত্রা ঢাকার চেয়ে ২-৩ ডিগ্রি কম।  

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা মঙ্গলবার বিকাল ৩টার আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী বলেন, আজ এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ইশ্বরদীতে।বিকাল ৩টায় ইশ্বরদীর তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান,আজ বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকার অবস্থা এখনো অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে,গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের রাজারহাটে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তীব্র দাবদাহের পর আসছে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি

আপডেট সময় : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩