সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

এক দিনে ৬ কোটি ডলারের বেশি সম্পদ হারিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে

বাণিজ্য ডেস্ক,

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির সম্পদ প্রায় ৪ কোটি ৯০ লাখ পাউন্ড বা ৬ কোটি ১০ লাখ ডলার কমে গেছে।ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর ইনফোসিস লিমিটেডের শেয়ারের দাম এক দিনে সবচেয়ে বেশি পড়ে যাওয়ার কারণে তাঁর স্ত্রীর সম্পদের এই ক্ষতি হলো।ইকোনমিক টাইমস ব্লুমবার্গের এক প্রতিবেদন উদ্ধৃত করে বলেছে, ভারতীয় সফটওয়্যার কোম্পানি ইনফোসিসের শূন্য দশমিক ৯৪ শতাংশ শেয়ারের মালিক অক্ষতা মূর্তি।এই শেয়ার তিনি উপহার হিসেবে পেয়েছেন তাঁর পিতা ও কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কাছ থেকে।

ভারতীয় প্রযুক্তি খাত সম্পর্কে নেতিবাচক পূর্বাভাস আসার পর সোমবার এই কোম্পানির শেয়ারের দামে বড় ধরনের পতন ঘটে।শেয়ারবাজারের দালালেরা বেশ কয়েকবার ইনফোসিসের শেয়ারের দাম কমিয়ে ধরে। দিনের শেষে শেয়ারের দাম ৯ দশমিক ৪ শতাংশ কমে যায়, যা ২০২০ সালের মার্চ মাসের পর সবচেয়ে বড় পতন।সুনাক পরিবারের সম্পদের এই ক্ষতি অবশ্য হয়েছে কেবল কাগজে-কলমে। অক্ষতা মূর্তির সম্পদের মোট মূল্য এখনো ৪৫ কোটি পাউন্ডের বেশি। এই সম্পদ অবশ্য এটাও দেখাচ্ছে যে প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের সাধারণ মানুষের মধ্যে ব্যবধান কতটা বিপুল। দেশটির বেশির ভাগ সাধারণ মানুষ এখন জীবনযাত্রার সংকটে রয়েছেন।

ভারতীয় সফটওয়্যার কোম্পানি ইনফোসিসের শূন্য দশমিক ৯৪ শতাংশ শেয়ারের মালিক অক্ষতা মূর্তি।এই শেয়ার তিনি উপহার হিসেবে পেয়েছেন তাঁর পিতা ও কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কাছ থেকে।এই বিষয়ে জানতে চাওয়া হলে ঋষি সুনাকের দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।অক্ষতা মূর্তির সম্পদ এবং তাঁর বাইরের কার্যক্রম স্বামী ঋষি সুনাকের রাজনৈতিক কর্মজীবনের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছে।গত বছর এমন খবর প্রকাশিত হয় যে আইনগত বাসিন্দা না হওয়ার কারণে অক্ষতা মূর্তির ব্রিটেনে কর পরিশোধের প্রয়োজন নেই এবং বিদেশে আয় করা অর্থের ওপর তিনি যুক্তরাজ্যে কোনো কর পরিশোধ করেননি।

অক্ষতা মূর্তি তখন বলেছিলেন যে কর পরিশোধের ক্ষেত্রে তাঁর এই ব্যবস্থা ‘পুরোপুরি আইনসম্মত। তবে এরপর থেকে তিনি ওই আয়ের ওপর কর দেওয়া শুরু করেন।অন্য আরেকটি খবরে বলা হয়েছে, ব্রিটেনের পার্লামেন্টের মানবিষয়ক কমিশনার ড্যানিয়েল গ্রিনবার্গ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিষয়ে তদন্ত শুরু করেছেন। তদন্তের বিষয় হলো, ঋষি সুনাকের স্ত্রীর মালিকানাধীন শিশুযত্ন-সংক্রান্ত একটি কোম্পানিতে তার অল্প কিছু শেয়ারের বিষয়ে তিনি ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিলেন কি না।

প্রধানমন্ত্রীর দপ্তর বলছে,তাঁর ওই স্বার্থের বিষয়ে তিনি ‘স্বচ্ছতার সঙ্গে ঘোষণা’ দিয়েছিলেন এবং ঋষি সুনাক তদন্তকারী ড্যানিয়েল গ্রিনবার্গকে সহযোগিতা করবেন।গত মাসে প্রধানমন্ত্রী তাঁর আর্থিক বিষয়ে বিস্তারিত ঘোষণা দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন, গত তিন বছরে তিনি যুক্তরাজ্যে ১০ লাখ পাউন্ডের বেশি কর পরিশোধ করেছেন। ঋষি সুনাক প্রধানমন্ত্রী হিসেবে যা বেতন পান।তার চেয়ে বেশি তিনি আয় করেছেন শেয়ার এবং পুঁজিবাজার থেকে লাভের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক দিনে ৬ কোটি ডলারের বেশি সম্পদ হারিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী

আপডেট সময় : ০২:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩