সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ঢাকা,

প্রথমবার মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন মাহি। পারিবারিক সূত্রে জানাগেছে,মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি।লিখেছেন,সবাই আমাদের জন্য দোয়া করবেন।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছরের আগস্টে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন মাহি নিজেই।তখন এই নায়িকা বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি।দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না।প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি,ইনশাআল্লাহ।’  ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহি।চিত্রনায়িকা মাহি এখন সিনেমা নিয়ে কোনো খবরে নেই।তবে সিনেমায় অভিনয় না করলেও মাঝেমধ্যে খবরের শিরোনাম হন এই অভিনেত্রী।

কদিন আগে পবিত্র ওমরাহ পালন শেষে দেশের ফেরার সময় ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় নিজ দেশের বিমানবন্দরে গ্রেপ্তার হন মাহি।সন্তানসম্ভবা মাহিকে এভাবে গ্রেপ্তারে গাজীপুর পুলিশ সুপার বেশ সমালোচনায় পড়েন।গ্রেপ্তারের পর দ্রুত আদালতে তোলা হলে তাঁকে কারাগারেও পাঠানো হয়।এরপর কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে জামিন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

আপডেট সময় : ০৬:১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩