সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন, যা বললেন সেই পর্নো তারকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক,

মুখ বন্ধ রাখতে পর্নো তারকাকে অর্থ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।বৃহস্পতিবার দেশটির ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালতে তাকে অভিযুক্ত করা হয়।ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মুখ খুললেন সেই পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস।তিনি বলেন,আমি গর্বিত।ট্রাম্প এখন আর অধরা নন।

তিনি বলেন, আরেকটি দিক হলো এটি মানুষকে বিভক্ত করতে পারে এবং তারা অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হতে পারে। ট্রাম্প ইতোমধ্যে দাঙ্গা উসকে দেওয়া,মৃত্যু ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানোয় অভিযুক্ত।৪৪ বছরের ওই পর্নো তারকা সতর্ক করে বলেন, ফল যাই হোক না কেন,এটি সহিংসতার কারণ হতে চলেছে এবং সেখানে আঘাত ও মৃত্যুও হতে পারে।

এদিকে  এই চার্জ গঠনের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন।বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।এসব প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে সম্পন্ন হওয়া তদন্তের পর ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ গঠন হলো; আর সেটিও এমন এক সময় যখন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন চাচ্ছেন এই রিপাবলিকান নেতা।

রয়টার্স বলছে, ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনো জানা যায়নি।কারণ অভিযোগটি এখনো গোপন রাখা হয়েছে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প ব্যবসায়িক জালিয়াতি সম্পর্কিত ৩০টিরও বেশি গণনার মুখোমুখি হয়েছেন।ট্রাম্প অবশ্য বলছেন, তিনি ‘সম্পূর্ণ নির্দোষ।একইসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে সরে না যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া তার পুনরায় নির্বাচনে জেতার সম্ভাবনাকে নষ্টের চেষ্টা করার জন্য ট্রাম্প ডেমোক্র্যাট ব্র্যাগকে অভিযুক্ত করেছেন। 

সূত্র: নিউইয়র্ক পোস্ট, রয়টার্স, সিএনএন,

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন, যা বললেন সেই পর্নো তারকা

আপডেট সময় : ০৬:১৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩