সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর সিলেটে হামে সংক্রমণ বাড়ছে, এ পর্যন্ত ৫৬ জন শিশুর মৃত্যু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজর থাকবে – বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট জৈন্তাপুরে ১২১ বোতল মদসহ গ্রেপ্তার ৩ সিলেট সিটি,, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ- সিসিক প্রশাসকের সুনামগঞ্জে ৭২ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোর উদ্ধার কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ – ডোনাল্ড ট্রাম্প’ সিলেট ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ,প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সিলেটে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ সিলেটে ঈদুল আযহার নামাজ ২ হাজার ৭০৬টি জামায়াত অনুষ্ঠিত হবে

৭১-এ গণহত্যা: প্রথমবারের মতো জাতিসংঘে প্রদর্শনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

৭১-এ গণহত্যার কিছু খণ্ডচিত্র, যা প্রদর্শনীতে স্থান পেয়েছে। ছবি: সংগৃহীত

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,

১৯৭১ সালে গণহত্যার চিত্র ও কাহিনী প্রথমবারের মতো নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে প্রদর্শিত হচ্ছে। ‘বাংলাদেশে ১৯৭১ সালের গণহত্যার শিকার ব্যক্তিদের স্মরণে’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনীর মাধ্যমে বিশ্বকে সেই দিনের নৃশংসতা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় রাষ্ট্রদূত, জাতিসংঘের কর্মকর্তা, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিসহ মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে- উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ১৯৭১ সালে দখলদার বাহিনী এবং তাদের সহযোগীরা আমাদের জনগণের বিরুদ্ধে যে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল- তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রচেষ্টায় এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমি মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে এ প্রদর্শনীর আয়োজনে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানাই।’

জাতিসংঘে বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত অন্যান্য রাষ্ট্রদূত এবং গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত মুহিত বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং গণহত্যার ইতিহাস আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শেয়ার করার (জানানো) জন্য আমাদের আরও প্রচেষ্টা দরকার। এটি শুধু ১৯৭১ সালের গণহত্যার অত্যাবশ্যকীয় স্বীকৃতি নিশ্চিত করতে সাহায্য করবে না বরং গণহত্যা ও অন্যান্য নৃশংসতামূলক অপরাধ প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও সাহায্য করবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- প্রদর্শনীতে ১৯৭১ সালের গণহত্যার ২৭টি ছবি দেখানো হয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক আখ্যান মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের সংগ্রহ থেকে প্রদান করেছে। প্রদর্শনীটি ৩১ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭১-এ গণহত্যা: প্রথমবারের মতো জাতিসংঘে প্রদর্শনী

আপডেট সময় : ০২:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩