সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

দেশে এখনও মুক্তিযুদ্ধবিরোধীরা বিরাজ করছে: ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,সাভার (ঢাকা)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,স্বাধীনতার ৫২ বছর পর দেশে এখনও নানারূপে মুক্তিযুদ্ধবিরোধীরা বিরাজ করছে। গণহত্যা দিবস নিয়ে পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বিএনপি।পাকিস্তান যা বলে. বিএনপিও তাই বলে।কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত।তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রোববার সকালে ঢাকার সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন,একাত্তরের পরাজিত শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ এমন নানা পোশাকে এখনও চ্যালেঞ্জ করে। তাই এ অপশক্তিকে পরাজিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়া এখন অন্যতম অঙ্গীকার।এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ,মাহবুলউল আলম হানিফ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে এখনও মুক্তিযুদ্ধবিরোধীরা বিরাজ করছে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৫:০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩