সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

ঢামেকে চুরির অভিযোগে প্রকৌশলী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চুরির অভিযোগে জাকির হোসেন (৩২) নামে এক প্রকৌশলীকে আটক করা হয়েছে।সোমবার দুপুরে ঢামেকের নতুন ভবনের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।হাসপাতাল সূত্র বলছে, আলট্রাসাউন্ড (থেরাপি) মেশিনের একটি যন্ত্রাংশ চুরির অভিযোগে তাকে আটক করা হয়।বিএসসি ইঞ্জিনিয়ার জাকির হোসেন ঢাকা মেডিকেলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ করেছেন। তার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়। লালবাগের চেয়ারম্যানগলি এলাকায় বসবাস করেন তিনি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, জাকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি স্বীকার করেছেন, হাসপাতাল থেকে চুরি হওয়া যন্ত্রটি তার বাসায় রয়েছে। যন্ত্রটি উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেডিকেলে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার আবদুর রউফ বলেন, চিকিৎসকরা তাকে আটক করে কর্তব্যরত আনসার সদস্যদের কাছে হস্তান্তর করেন। যন্ত্রাংশ চুরির ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির সঙ্গে তার চেহারার হুবহু মিল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢামেকে চুরির অভিযোগে প্রকৌশলী আটক

আপডেট সময় : ০৩:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩