সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম এখন মেসির নামে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
অনুশীলন সেন্টারের নতুন ফলকের সামনে দাঁড়িয়ে মেসিছবি: ইনস্টাগ্রাম

আর কী চাই লিওনেল মেসির! আর্জেন্টাইনরা যেন সবকিছু দেওয়ার জন্যই প্রস্তুত। ৩৬ বছর পর আরাধ্য বিশ্বকাপ শিরোপা জেতানোর নায়ক বলে কথা! এবার মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

গতকাল এক টুইটে এ কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া। মেসি তাঁর ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতেছেন। অর্জন আর স্বীকৃতি তাঁর কাছে নতুন কিছু নয়। এরপরও আর্জেন্টিনার ফুটবলের কাছ থেকে এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি মেসি।দুটি প্রীতি ম্যাচ খেলতে মেসি এখন জন্মভূমি আর্জেন্টিনায়। সেখানে পুরো আর্জেন্টিনা দল কাটাচ্ছে অবিস্মরণীয় সময়। বিশ্বকাপের পর তিন তারকা জার্সিতে আর্জেন্টিনার প্রথমবার মাঠে নামাকে স্মরণীয় করেছে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামের ৮৪ হাজার দর্শক।

সেখানেই শেষ নয়, মেসির সঙ্গে ছবি তুলবেন বলে ড্রেসিংরুমে ঢুকে গ্রেপ্তারও হয়েছেন এক সমর্থক। কেউ আবার মিথ্যা বলে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চাকরি খুইয়েছেন।এমন উৎসবের মধ্যেই আর্জেন্টাইনদের আনন্দ বাড়িয়ে দিয়েছে তাপিয়ার টুইট। সেই টুইটে মেসির নামে অনুশীলন ক্যাম্পের নামকরণ করার ঘোষণা দেন তাপিয়া। অনুশীলন সেন্টারের নতুন ফলকের ছবিও শেয়ার করেছেন এএফএর প্রধান,কাসা দে এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।

এমন স্বীকৃতি পেয়ে ইনস্টাগ্রামে মেসি বলেছেন,এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’ মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ।’সোমবার দ্বিতীয় ও সর্বশেষ প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে ঘিরে আর্জেন্টাইনরা কী উৎসবের উপলক্ষ তৈরি করে,কে জানে!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম এখন মেসির নামে

আপডেট সময় : ০৬:৫৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩