ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

রোজার শুভেচ্ছায় যে বার্তা দিলেন বাইডেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়,এ অঞ্চলে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।ফলে বুধবার পবিত্র শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বিশ্বের মুসলমানদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন।

তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বুধবার এক বিবৃতিতে বাইডেন বলেছেন, আজ জিল ও আমি সারা দেশের এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের শুভকামনা জানাই। কারণ তারা ইসলামের পবিত্র মাস রমজান শুরু করেছেন।বিশ্বের বিভিন্ন প্রান্তে দুর্দশা ও দুর্ভোগের শিকার মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা তুরস্ক ও সিরিয়ার জনগণের পাশে থাকব- যারা সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পে অনেক প্রিয়জনকে হারিয়েছেন। সেইসঙ্গে গত গ্রীষ্মে বন্যায় দুর্গত পাকিস্তানি জনগণের পাশেও রয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া নিজ দেশ যুক্তরাষ্ট্র ও চীনের উইঘুর মুসলমানদের কথা উল্লেখ করে তাদের প্রতি রমজানের শুভেচ্ছা জানানো হয়েছে বিবৃতিতে। বাইডেন বলেছেন, আমরা আপনাদের আশীর্বাদপূর্ণ ও শান্তিপূর্ণ রমজান কামনা করছি।বিবৃতিতে বলা হয়েছে, আজকের দিনে বিশেষ করে, আমরা শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে আমাদের বিশ্বাসের অনুশীলন, প্রার্থনা এবং প্রচার করার সার্বজনীন মানবাধিকারের কথা স্মরণ করি। আমরা আমাদের মুসলিমদের অংশীদার- চীনের উইঘুরসহ মিয়ানমারের রোহিঙ্গা এবং বিশ্বজুড়ে নিপীড়নের সম্মুখীন অন্যান্য মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।প্রসঙ্গত,বিভিন্ন ইস্যুতে যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে তীব্র উত্তেজনা চলছে,তখন উইঘুরদের বিষয়ে বাইডেন এমন বার্তা দিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোজার শুভেচ্ছায় যে বার্তা দিলেন বাইডেন

আপডেট সময় : ০৬:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩