সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে একজন ছুরিকাহত, উত্তেজনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ২২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :নগরীর শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে শ্রমিকদের ২পক্ষে উত্তেজনার জের ধরে এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।গতকাল মঙ্গলবার দুপুরে আসন্ন রমজান উপলক্ষে নিজেদের মধ্যে চাঁদা তুলে একটি গরু জবাই করা নিয়ে এ ঘটনা ঘটে।খবর পেয়ে আম্বরখানা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।তাদের দু’পক্ষের মাঝে এখন সমঝোতার চেষ্টা চালাচ্ছেন পরিবহন শ্রমিক নেতারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রমজান উপলক্ষে শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা নিজেদের মধ্যে চাঁদা তুলে গতকাল দুপুরে একটি গরু কিনে নিয়ে আসেন জবাই করার জন্য।এসময় একটি বিষয় নিয়ে স্ট্যান্ডের রিপন ও আলমগীর নামের দুই শ্রমিকের মাঝে বাক-বিতন্ডা শুরু হয়।এক পর্যায়ে আলমগীর ফোন করে বহিরাগত ১৫-২০ জনকে নিয়ে এসে রিপনের উপর হামলার চেষ্টা করেন।এসময় বিরোধ মেটাতে সেখানে উপস্থিত থাকা শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে (৩৮) আলমগীরের লোকেরা ছুরিকাঘাত করেন।এছাড়াও দুপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং একটি কার ভাঙচুর করা হয়।
খবর পেয়ে আম্বরখানা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আহত আনোয়ারকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে একজন ছুরিকাহত, উত্তেজনা

আপডেট সময় : ০৯:৪০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩