সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

সিলেটে বিআরটিএ’র দুই কর্মকর্তার প্রত্যাহার চায়,শ্রমিক ইউনিয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :বিআরটিএ সিলেট সার্কেলর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রিয়াজুল ইসলাম ও মোটরযান পরিদর্শক আব্দুল বারীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত বছরের ২ অক্টোবর মেট্রো আরটিসির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকপাত করে বক্তারা বলেন,‘সিলেট জেলার ঠিকানায় রেজিস্ট্রেশনকৃত সিএনজি অটোরিকশার মালিকগণ মেট্রো ঠিকানায় বদলি হতে পারবে না।’ কিন্তু এই সিদ্ধান্ত উপেক্ষা করেছেন সহকারী পরিচালক (ইঞ্জিঃ) রিয়াজুল ইসলাম।তিনি প্রতিটি সিএনজি অটোরিকশা থেকে ৫০/৬০ হাজার করে উৎকোচ গ্রহণপূর্বক এমআরটিসির সিদ্ধান্ত ভঙ্গ করে অবৈধভাবে মালিকানা বদলি করেছেন। বিষয়টি জানাজানি হওয়াতে সংশ্লিষ্টদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের।

সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো.ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন,সহ-সাধরণ সম্পাদক মো.মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাছনাত,কোষাধ্যক্ষ আব্দস শহিদ,সদস্য সাহেদ আহমদ, সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি শাহ দেলোয়ার হোসেন,শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৭০৭ সাধারণ সম্পাদক আজাদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক ইউনিয়ন, থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন,অটো টেম্পো অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা আরো বলেন,বিআরটিএ একটি জনসেবামূলক প্রতিষ্ঠান।কিন্তু দুঃখজনক হলেও সত্য,অবৈধভাবে টাকা উপার্জনের জন্য এই দুই কর্মকর্তা বেমালুম ভুলে গেছেন তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা। তারা টাকার মোহে নীতি নৈতিকতা,বিধিবিধান উপেক্ষা করে বেপরোয়া হয়ে উঠেছেন। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সেবাগ্রহিতার সাথে দুর্ব্যবহারের কারণে মর্যাদাকর এই প্রতিষ্ঠানটির ইমেজ ক্ষুণ্ন হচ্ছে বলে তারা মন্তব্য করেন।আনীত অভিযোগ সম্পর্কে বিআরটিএ কর্মকর্তা রিয়াজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বিআরটিএ’র দুই কর্মকর্তার প্রত্যাহার চায়,শ্রমিক ইউনিয়ন

আপডেট সময় : ১১:৪১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩