সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

নবজাতকের প্রথম গোসলে এই ১০ নিয়ম মানছেন তো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

নবজাতকের প্রথম গোসল নিয়ে থাকে নানা উৎকণ্ঠা। জেনে নিন এ–সংক্রান্ত কিছু বিষয়—

১. জন্মের পরপরই প্রথম গোসল নয়।বরং বিশেষজ্ঞদের মতে এটি দু-তিন দিন পর দেওয়া ভালো।

২. শিশু যদি অপরিণত বা কম ওজন হয়,সে ক্ষেত্রে আরও কিছুদিন অপেক্ষা করা যেতে পারে।

৩. গোসলের জন্য নির্ধারিত ঘরে ফ্যান বন্ধ রাখাই ভালো।

৪. সময়টা মধ্যদুপুর হওয়া শ্রেয়।

৫. শিশুর গোসলের জন্য প্রয়োজনীয় সকল উপাদান হাতের কাছে নিয়ে তারপর গোসল করানো শুরু করা উচিত।

৬. একটি গামলা বা টাবের মধ্যে সহনীয় মাত্রার উষ্ণ পানিতে গোসল করানোই যথেষ্ট।

৭. শিশুর প্রথম গোসলে সুগন্ধযুক্ত সাবান, বডি ওয়াশ,তেল—কোনো কিছুরই প্রয়োজন নেই।

৮. প্রথমবার নবজাতককে পুরোপুরি পানিতে ডুবিয়ে গোসল না দিয়ে এক টুকরা পরিষ্কার কাপড় দিয়ে ধীরে ধীরে শিশুর সমস্ত শরীর পরিষ্কার করে মুছে নেওয়া ভালো।

৯. প্রথমে চোখ, মুখ, মাথা ধুয়ে নিয়ে মুছে ফেলা দরকার। তারপর ধীরে পুরো শরীর ও সবশেষে ডায়াপার পরে থাকা জায়গাটুকু পরিষ্কার করে নরম তোয়ালে দিয়ে পুরো শরীর মুছে দ্রুত কাপড় পরিয়ে দেওয়া উচিত।

১০. শিশুর চুলে যেন পানি জমে না থাকে ও নাভির গোড়া যেন শুষ্ক থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে।

এরপর আবহাওয়া বুঝে শিশুকে দুই-তিন দিন পরপর নিয়মিত গোসল দেওয়া যেতে পারে।

*ডা. লাজিনা শারমিন: সহযোগী অধ্যাপক,শিশু বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবজাতকের প্রথম গোসলে এই ১০ নিয়ম মানছেন তো

আপডেট সময় : ০১:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩