ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

গুলির পর গাড়িতে আগুন, ইমরানের দলের নেতাসহ নিহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
পিটিআই নেতা আতিফ মুনফিকের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোর পর জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়। এতে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। গতকাল সোমবার পাকিস্তানের অ্যাবোটাবাদে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।গুলি ও গাড়ির জ্বালানি ট্যাংকের বিস্ফোরণে এতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১ নেতাসহ ১০ জন নিহত হয়েছেন।গতকাল সোমবার এই ঘটনা ঘটেছে।খবর দ্য ডনের।পুলিশ জানিয়েছে, প্রতিপক্ষের গুলিতে নিহত হওয়া পিটিআইয়ের ওই নেতার নাম আতিফ মুনফিক। অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ওমর তোফায়েল জানান, পিটিআইয়ের ওই নেতাকে বহনকারী গাড়িটি তখন জেলার হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

পিটিআই নেতা আতিফ মুনফিকের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোর পর জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়। এতে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।গতকাল সোমবার পাকিস্তানের অ্যাবোটাবাদে ছবি: টুইটার থেকে নেওয়া

পরে গাড়ির জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়।এতে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।নিহত হন আতিফসহ ১০ জন।তবে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়,পিটিআইয়ের নেতা আতিফকে বহনকারী গাড়িটি লক্ষ্য করে রকেট লঞ্চার ছোড়া হয়েছিল।যদিও এই তথ্য অস্বীকার করেছেন ডিপিও ওমর তোফায়েল।ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।জোরদার করা হয়েছে নিরাপত্তা। সন্দেহভাজন অপরাধীদের খুঁজছে পুলিশ,তবে এখন পর্যন্ত মামলা করা হয়নি।

আতিফ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বস্তি শের খানের এলাকার বাসিন্দা।প্রদেশটির সাবেক মন্ত্রী মুনসিফ খান জাদুনের ছেলে তিনি।আতিফ গত বছরের পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হ্যাভেলিয়ান তহসিল নাজিম হিসেবে নির্বাচিত হন।এই ঘটনায় আতিফসহ নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী টুইট করে সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুলির পর গাড়িতে আগুন, ইমরানের দলের নেতাসহ নিহত ১০

আপডেট সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩