সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

রমজান মাস সামনে রেখে ব্যবসায়ী ও ক্রেতাদের যে বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

রমজান মাসে অতিরিক্ত লাভ না করে ব্যবসায়ীদের সংযমী হওয়ার পাশাপাশি ক্রেতাদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।টিপু মুনশি বলেন,আমি বারবার অনুরোধ করি,মানুষের কষ্ট হয় এমন কিছু করা যাবে না,মানবিক দায়িত্ব আছে। আমরা সেন্সেবল ব্যবসায়ী চাই।পৃথিবীর সব জায়গায় উৎসবের সময়ে মানুষকে একটু ছাড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে তার উল্টো।

মন্ত্রী বলেন,রমজান এসে গেছে।ব্যবসায়ীদের বলব আপনারা একটু সংযমী হোন।যা ন্যায্য মূল্য সেটাই নেবেন,আমরা সারাদিন পাহাড়া দিতে পারব না।আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম,আপনারা দায়িত্ব নেবেন কিনা।ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন,রমজানকে সামনে রেখে হুমড়ি খেয়ে কেনার কিছু নেই।একটু সাশ্রয়ী হোন। বাজারে একটা সরবরাহ ব্যবস্থা আছে।পাঁচ কেজি পেঁয়াজের জায়গায় আপনারা ২০ কেজি কেনা শুরু করলে বাজারে হুট করে সরবরাহ চলে আসবে না।কোনো কোম্পানির চটকদার বিজ্ঞাপন দেখে ভোক্তাদের আগ্রহী না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন,একটা মোটরসাইকেলের উৎপাদন মূল্যের কমে কেউ আপনাকে মোটরসাইকেল দিয়ে দেবে,এসব দেখে আকৃষ্ট হবেন না।এরা দিনশেষে ঠকাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজান মাস সামনে রেখে ব্যবসায়ী ও ক্রেতাদের যে বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩