সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসকসুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময় মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪৮১ বোতল মদসহ গ্রেফতার ২ বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী বুধবার (২৬ আগস্ট) সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা ছুটি ভোগ করবেন। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত কিছু প্রতিষ্ঠান ও কর্মী এ ছুটির আওতায় থাকবে না।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ছুটি নির্ধারিত রয়েছে। এর পর দিন বৃহস্পতিবার এক দিন ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ রয়েছে।

তবে জরুরি সেবা সচল রাখতে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে।

এ ছাড়া হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি প্রযোজ্য হবে না।

এর আগে গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা এ ছুটি ভোগ করবেন।

এদিকে ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালত খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

আপডেট সময় : ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬