সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় জাল জন্মনিবন্ধন স্বাক্ষর করাতে গিয়ে যুবক আটক সিলেটে হামে আক্রান্ত একজনের মৃত্যু, হামে আক্রান্ত ৩০৭ সিলেট নগরের রায়নগরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় ৩ জনকে খুন করেন বাবুল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের অভিনন্দন জা*মা*য়া*ত শি*বি*র নিষিদ্ধের দাবি জানালেন নুরুল হক নুর সিলেট বিভাগীয় বৃক্ষমেলা ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে জমজমাট সিলেট শনিবার আসছেন বাণিজ্যমন্ত্রী, অংশ নিবেন যেসব কর্মসূচিতে সিলেট চোরাই পণ্য জব্দ ৩৭ লাখ ২৪ হাজার টাকার সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন সিলেট পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম!র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকের বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তাঁর পথচলা নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

ইউনূস বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

শুভেচ্ছাবার্তায় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের অভিনন্দন

আপডেট সময় : ০৩:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬