সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের নৌবাহিনী ওমান সাগরে বুধবার থেকে যৌথ নৌমহড়া শুরু করেছে।এ তিনটি দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে লেনদেন এবং সহযোগিতা বাড়ানোর যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এই যৌথ মহড়া শুরু হলো।খবর ইরনার।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে,১৫ মার্চ থেকে এ মহড়া শুরু হয়েছে এবং ১৯ মার্চ পর্যন্ত তা চলবে।বিবৃতিতে বলা হয়েছে,এই মহড়ার মধ্য দিয়ে তিন দেশের পারস্পরিক সহযোগিতা অনেক বেশি গভীর হবে।মহড়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা এবং ইরানের নৌবাহিনীর মেরিন ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া চীন এবং রাশিয়ার নৌবহর যোগ দিয়েছে এই মহড়ায়।সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়ার সঙ্গে মিলে ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি যৌথ মহড়া চালিয়েছে।এসব মহড়ায় জলদস্যু মোকাবেলা,সমুদ্রে সন্ত্রাসবাদ দমন,নৌবাহিনীর উদ্ধার তৎপরতা সম্পর্কে তথ্য বিনিময় এবং ত্রাণ তৎপরতাসহ আরো বিভিন্ন কর্মসূচি অনুশীলন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া

আপডেট সময় : ০৬:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩