সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

যাদের এতটুকু ভদ্রতা নেই তাদের সঙ্গে কিসের সংলাপ:প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি উল্টো প্রশ্ন করে বলেছেন,কার সঙ্গে সংলাপ?যাদের এতটুকু ভদ্রতা নেই, তাদের সঙ্গে কিসের সংলাপ?সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে গণভবনে এই সংবাদ সম্মেলন হয়।কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে গত ৪ থেকে ৮ মার্চ এই সফর করেন তিনি।

গতবারের মতো এবারও কোনো সংলাপ হবে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন,গত নির্বাচনে সংলাপ হয়েছে।২০ জন,৩০ জন নিয়ে এসে সংলাপে বসেছে।চা-বার্গার খেয়ে গেছে।এতে কী লাভ হয়েছে।আগেই ভোট থেকে নিজেরা সরে গেছে তারা।শেখ হাসিনা বলেন,আল্লাহ ধৈর্য্য দিয়েছেন।১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করা হয়েছে। একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে তারা। এরপরও সেই খুনিদের সঙ্গে বসেছি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। 

তিনি বলেন,আপনারা দেখেছেন,আমাকে সবাই না করেছে ফোন করতে।তবুও আমি তখন তাকে (খালেদা জিয়া) ফোন করি।আমার সঙ্গে কী ব্যবহারটাই না করল? উনি অবরোধ তুললেন না।কী অপমানিত হতে হলো?খালেদা জিয়ার বাসায় যাওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন,তার ছোট ছেলে মারা গেল।আমি তার বাসায় গেলাম।দরজা বন্ধ করে দেওয়া হলো।আপনারা দেখেছেন,আমাকে বাসায় ঢুকতে দেওয়া হয় নাই।শেখ হাসিনা বলেন, যারা এতটুকু ভদ্রতা জানে না তাদের সঙ্গে কিসের সংলাপ।প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন,কেউ কি পারবে বাবার খুনিদের সঙ্গে বসতে?   

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যাদের এতটুকু ভদ্রতা নেই তাদের সঙ্গে কিসের সংলাপ:প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩