সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

গতকাল রোববার অস্ত্র,গোলাবারুদসহ শারক্বীয়ার ৯ জঙ্গি গ্রেপ্তার:র‍্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

বান্দরবান সদর উপজেলার টংকাবতি এলাকা থেকে গতকাল রোববার অস্ত্র,গোলাবারুদসহ জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৯ জঙ্গিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। আজ সোমবার বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার আল মঈন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে টংকাবতি এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। সেখান থেকে প্রশিক্ষণ কমান্ডার কুমিল্লার মো. দিদার হোসেন ওরফে চম্পাই (২৫),নারায়ণগঞ্জের আল আমিন সর্দার (২৯), ঢাকার কামরাঙ্গীরচরের সাইনুন ওরফে রায়হান,সিলেটের বিয়ানিবাজারের তাহিয়াত চৌধুরী ওরফে পাভেল (১৯), সিলেটের শাহপরানের লোকমান মিয়া (২৩),কুমিল্লার লাকসামের ইমরান হোসেন ওরফে সাইতোয়াল (৩৫), ঝিনাইদহের কোটচাঁদপুরের আমির হোসেন (২১), বরিশাল সদরের আরিফুর রহমান ওরফে লাইলেং (২৮) ও ময়মনসিংহের ফুলপুরের শামীম মিয়া ওরফে বাকলাইকে (২৪) গ্রেপ্তার করা হয়।

এই র‍্যাব কর্মকর্তা বলেন,অভিযানে জঙ্গিরা পাহাড়ে টিকতে না পেরে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে পাইন্দুখাল দুর্নীবারপাড়া,ওয়াইজংশন ও চিম্বুক ১৬ মাইল হয়ে টংকাবতিতে আশ্রয় নিয়েছে। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা তাদের পথ দেখিয়ে টংকাবতিতে নিয়ে এসেছে।গ্রেপ্তার জঙ্গিরা কেএনএফের গোপন আস্তানায় প্রশিক্ষণ নিয়েছেন।সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য অনুযায়ী বান্দরবানের রুমা,রোয়াংছড়ি, থানচি ও বান্দরবান সদর উপজেলার টংকাবতি থেকে এ পর্যন্ত ৩৬ জন শারক্বীয়া জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গতকাল রোববার অস্ত্র,গোলাবারুদসহ শারক্বীয়ার ৯ জঙ্গি গ্রেপ্তার:র‍্যাব

আপডেট সময় : ০৮:৫৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩